ভারতে মহিলাদের ক্যান্সারে মৃত্যুর মধ্যে সারভিক্যাল ক্যান্সারে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এই সংখ্যা স্তন ক্যান্সারের চেয়েও বেশি। সারভিক্যাল ক্যান্সার সারভিক্সে হয়। এটি জরায়ুর মুখে থাকে। বাইরের বিভিন্ন সংক্রমণ থেকে জরায়ুকে রক্ষা করে সারভিক্স।