সিফিলিস একজন গর্ভবতী মহিলা ও তাঁর শিশুকে কী ভাবে প্রভাবিত করে ? এক জন গর্ভবতী মহিলা কত দিন সিফিলিস-আক্রান্ত হয়েছেন, তার উপর মৃত শিশু প্রসব বা জন্মের পরেই শিশুর মৃত্যুর ঝুঁকি কতটা, তা নির্ভর করে। কোনও লক্ষণ বা উপসর্গ ছাড়াই সংক্রামিত শিশুর জন্ম হতে পারে। অবিলম্বে চিকিত্সা না করলে, কয়েক সপ্তাহের মধ্যেই সাংঘাতিক সমস্যা দেখা দিতে পারে। চিকিত্সা না করালে শিশুটির বৃদ্ধিতে দেরি, মৃগী বা মৃত্যু হতে পারে। সিফিলিস ও এইচআইভি-র মধ্যে যোগসূত্র কী ? যৌনাঙ্গে সিফিলিসের ক্ষত থাকলে, তা যৌনসংসর্গের মাধ্যমে এইচআইভি সংক্রমণ আরও সহজ করে দেয়। সিফিলিস থাকলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি প্রায় ২ থেকে ৫ গুণ বেড়ে যায়। সিফিলিস কি দ্বিতীয় বার হতে পারে ? এক বার সিফিলিস হলেও দ্বিতীয় বার হওয়ার আশঙ্কা থাকে। সফল চিকিত্সার পরেও পুনঃসংক্রমণের আশঙ্কা থেকে যায়। সিফিলিস কী ভাবে প্রতিরোধ করা যায় ? সিফিলিস প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হল সিফিলিস আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌনসংসর্গ এড়ানো। মদ ও নেশার ওষুধ না খাওয়াও সিফিলিস সংক্রমণ প্রতিরোধের একটি উপায়, কেননা নেশার ঘোরে ঝুঁকিপূর্ণ যৌনাচারের সম্ভাবনা থাকে।