বিপদের লক্ষণ : গর্ভাবস্থায়, প্রসব ও প্রসব পরবর্তী সময়ে সম্ভাব্য বিপদের লক্ষণগুলি সম্পর্কে মহিলা ও তাঁর পরিবার এবং শুশ্রুষাকারীকে জানিয়ে রাখা উচিত। তাঁকে অবশ্যই জানিয়ে রাখতে হবে যে, যদি তাঁর গর্ভাবস্থায়, প্রসবের সময় বা প্রসবের / গর্ভপাতের পরে নীচে উল্লিখিত সমস্যাগুলির যে কোনও একটি হয়, তবে দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, তা সে রাত বা দিন যখনই হোক। নীচের যে কোনও একটি অবস্থা দেখা দিলেই মহিলাটির স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত: গর্ভাবস্থায় যোনি থেকে রক্তক্ষরণ, এবং প্রসবের সময় বা পরে খুব বেশি রক্তস্রাব (৫০০মি.লি.-এর বেশি) প্রচণ্ড মাথার যন্ত্রণা এবং চোখ ঝাপসা হয়ে যাওয়া তড়কা বা অজ্ঞান হয়ে যাওয়া ১২ ঘন্টারও বেশি প্রসব যন্ত্রণা প্রসবের ৩০ মিনিটের মধ্যে ফুল না বেরনো নির্ধারিত সময়ের পূর্বে প্রসব (গর্ভাবস্থার ৮ মাসের আগে) অপরিণত বা সময়ের পূর্বে প্রসবের ক্ষেত্রে ঝিল্লি ছিঁড়ে যাওয়া ক্রমাগত সাংঘাতিক পেটে ব্যথা নীচের যে কোনও একটি অবস্থার ক্ষেত্রেই মহিলাটিকে, ২৪ ঘন্টা খোলা থাকে, এমন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে : পেটে ব্যথার সঙ্গে বা এমনি অত্যধিক জ্বর এবং দুর্বলতার কারণে বিছানা থেকে উঠতে না পারা দ্রুত শ্বাসপ্রশ্বাস বা নিঃশ্বাস নিতে অসুবিধা ভ্রুণের নড়াচড়া কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া অত্যধিক বমি, যেখানে মহিলাটি মুখ দিয়ে কিছুই খেতে পারছেন না, ফলে মূত্রত্যাগ কম হচ্ছে নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র / হাসপাতালের অবস্থান : প্রসুতির বাড়ির নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যেখানে ২৪ ঘন্টা প্রসবকালীন জরুরি অবস্থার মোকাবিলা করার পরিষেবা পাওয়া যাবে এবং হাসপাতাল, যেখানে রক্ত দেওয়া ও অস্ত্রোপচার করার ব্যবস্থা আছে, সেগুলি সম্পর্কে জেনে রাখা উচিত। উৎস : পোর্টাল কন্টেন্ট দল