দেহ কতটা বাড়ছে সেটাই শিশুর বৃদ্ধি বোঝায় এবং দেহের এই বাড়বৃদ্ধি শিশুর শরীরের ওজন, উচ্চতা (শিশুর দৈর্ঘ্য), মাথা, হাত এবং বুকের পরিধি দিয়ে মাপা হয়। এই পরিমাপকে ‘অ্যানথ্রোপোমেট্রিক্স’ মাপ বলে। এই পরিমাপ স্বাভাবিকের চেয়ে বেশি না কম (+ অথবা -২ তফাত) তা তুলনা করে শিশুর স্বাস্থ্যের মূল্যায়ন করা যায়। এই পরিমাপ পারসেনটাইল-এর হারের হিসাবেও মূল্যায়ন করা যায়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) তুলনামূলক গবেষণা করে ভারতীয় শিশুদের জন্য একটি মান নির্ধারণ করেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থাও পাঁচ বছর বয়সের নীচে শ্রেণিভুক্ত শিশুদের জন্য একটি মান নির্ধারণ করেছে যা পৃথিবীর যে কোনও জায়গার জন্য প্রযোজ্য। এই বৃদ্ধি চার্টের অনেক সুবিধা রয়েছে। এটি নিম্নলিখিত ক্ষেত্রে সাহায্য করতে পারে: মায়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যেম শিশুর ওজন ও বৃদ্ধি নিয়মিত পযর্বেক্ষণ করা এবং তথ্য রাখা শিশুদের অপুষ্টি মাত্রা সনাক্তকরণ অপুষ্টির নির্দিষ্ট মাত্রা অনুযায়ী সুপারিশ মতো ব্যবস্থা নেওয়া নিয়মিত ওজন রাখা এবং অপুষ্টি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের গুরুত্ব সম্পর্কে মা ও স্বাস্থ্যকর্মীকে শিক্ষাদান শিশুর অপুষ্টির প্রতিকারে যে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তার কার্যকারিতা খতিয়ে দেখা