কী ভাবে আমরা জানব যে টিকাটি নিরাপদ ? টিকা নিরাপদ কিনা তা বোঝার জন্য অন্য সব ওষুধের মতোই ব্যাপক এবং কঠোর পরীক্ষা চালানো হয়। নিরাপদ প্রমাণিত হওয়ার পরই সাধারণ টিকা কর্মসূচির জন্য এটির ব্যবহার চালু করা হয়। চালু করার পরও প্রতিটি টিকা ক্রমাগত পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়। নিরাপদ না হলে এটির ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। কেন শুধুমাত্র বাম হাতের উপরের অংশে বিসিজি টিকা দেওয়া হয়? বিসিজি অভিন্নতা বজায় রাখার জন্যই বাম হাতের উপরের অংশে টিকা দেওয়া হয়। এ ভাবে টিকা দিলে, টিকা নেওয়া হয়েছে কিনা তা যাচাই করতে সমীক্ষণকারীদের সুবিধা হয়। কেন আমরা নবজাতকদের (১ মাস বয়সের নীচে) বিসিজি-এর ০.০৫ মিলি ডোজ দেব? কারণ, নবজাতকদের চামড়া পাতলা এবং ত্বকের ভেতর দেওয়া ০.১ মিলিলিটারের ইনজেকশন ডোজ ত্বকের ক্ষতি করতে পারে বা গভীর টিস্যুর মধ্যে ঢুকে ওই জায়গায় ফোঁড়া এবং বর্ধিত লসিকাগ্রন্থি দেখা দিতে পারে। কেন বিসিজি শুধুমাত্র বয়স এক বছর পর্যন্ত দেওয়া হয়? শিশুরা প্রাকৃতিক ক্লিনিকাল/সাব-ক্লিনিকাল যক্ষ্মা রোগে আক্রান্ত হলে তা বেশির ভাগ ক্ষেত্রেই এক বছর বয়সের মধ্যে হয়। শৈশব-যক্ষ্মার মতো গুরুতর রোগ, যেমন টিবি মেনিনজাইটিস ইত্যাদি থেকেও এই টিকা শিশুদের রক্ষা করে। বিসিজি দেওয়ার পরে কোনও দাগ না হলে তা হলে কি সন্তানকে পুনরায় টিকা দেওয়া উচিত? কোনও দাগ দেখা না গেলেও সন্তানকে পুনরায় টিকা দেওয়ার প্রয়োজন নেই। কত বছর বয়স পর্যন্ত একটি শিশু ওপিভি দেওয়া যেতে পারে? ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের ওপিভি দেওয়া যেতে পারে।