সার্কিট বোর্ড, ব্যাটারি, প্লাস্টিক এবং এলসিডিতে দূষণকারী বা বিষাক্ত পদার্থ সব চেয়ে বেশি থাকে। সারণি ১-এ বিভিন্ন বর্জ্য ও বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সাজসরঞ্জামের প্রধান বিষাক্ত পাদার্থের নাম দেওয়া হল। সারণি -১ : বৈদ্যুতিন বর্জ্যে বিষাক্ত পদার্থ বিষাক্ত পদার্থ কোথায় থাকে আর্সেনিক সেমিকনডাকটর, ডায়োড, মাইক্রোয়েব, এলইডি, সৌরকোষ। বেরিয়াম ইলকট্রন টিউব, প্লাস্টিক ও রবারের ফিলার, লুব্রিকান্ট অ্যাডিটিভ। ব্রমিনেটেড ফ্লেমপ্রুফিং এজেন্ট সার্কিট বোর্ড (প্লাস্টিক), কেবল, পিভিসি কেবল। ক্যাডমিয়াম ব্যাটারি, রঞ্জক, রাং, মিশ্র ধাতু, সার্কিট বোর্ড, কম্পিউটারের ব্যাটারি, মনিটর ক্যাথোড রে টিউব। ক্রোমিয়াম রং/রঞ্জক, সুইচ। কোবাল্ট ইনসিলউলেটর। তামা কপার রিবন, কেবল, রঞ্জক। সিসে লেড রিচার্জেবল, ব্যাটারি, ট্রানজিস্টার, লিথিয়াম ব্যাটারি, পিভিসি স্টেবিলাইজার, লেজার, এলইডি, সার্কিট বোর্ড। তরল স্ফটিক ডিসপ্লে। লিথিয়াম মোবাইল টেলিফোন, ফোটোগ্রাফির সরঞ্জাম, ভিডিও (ব্যাটারি)। পারদ ঘড়ি ও পকেট ক্যালকুলেটরের ব্যাটারি, সুইচ, এলসিডি। নিকেল মিশ্র্ ধাতু, ব্যাটারি, সেমিকনডাক্টর, রঞ্জক। পলিক্লোরিনেটেড বাইফিনাইলস ট্রান্সফর্মার, ক্যাপাসিটর। সেলেনিয়াম ফোটোইলেকট্রিক সেল, রঞ্জক, ফোটোকপির যন্ত্র, ফ্যাক্স যন্ত্র। রুপো ক্যাপাসিটর, সুইচ (কন্ট্রাক্ট), ব্যাটারি, রেজিস্টার। দস্তা ইস্পাত, পিতল, মিশ্র ধাতু, ডিজপোজেবল ও রিচার্জেবল ব্যাটারি।