ছেলে মামলা করেছে মায়ের গায়নোকলোজিস্টের বিরুদ্ধে। কারণ ডাক্তারের গাফিলতিতে দীর্ঘ প্রসব যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তার মাকে। ফলে গর্ভে থাকাকালীন তার মস্তিষ্ক কম অক্সিজেনের জোগানে দুর্বল হয়েছে। তারই ফল স্মৃতিশক্তির ঘাটতি। ছেলেটি মামলায় জিতেছিল কি না জানা নেই। তবে এই ধরনের ঘটনা যে স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলতে পারে তাতে কোনও সন্দেহ নেই। প্রভাব ফেলে আরও অনেক ঘটনা, অনেক অসুখ। যথা সময়ে সাবধান হলে যাদের বেশ কয়েকটিকে এড়িয়ে যাওয়া যায়। ঠেকিয়ে রাখা যায় বেশ কয়েকটিকে। কেন কমে স্মৃতিশক্তি অ্যালজায়মার ডিজিজ কিছু বিশেষ ধরনের মৃগী এনকেফেলাইটিস ভিটামিন বি ওয়ান ঘাটতি। অ্যালকোহলিজম থাকলে অবস্থা মারাত্মক হতে পারে। ভিটামিন বি টুয়েলভ-এর ঘাটতি। হাইপোথাইরয়েডিজম ক্রনিক হেভি মেটাল পয়েজনিং টিউমার, মাথায় চোট, স্ট্রোক জলে বেশি ক্ষণ ডুবে থাকলে গ্যাস চেম্বারে আটকে পড়লে গর্ভযন্ত্রণা দীর্ঘ সময় ধরে চললে অনেক সময় পেটের মধ্যে বাচ্চার শ্বাসকষ্ট হয়। এই বাচ্চা বড় হলে তার স্মৃতিশক্তির ঘাটতি হতে পারে। লাগাতার উদ্বেগ, অশান্তি, টেনশন, মানসিক অবসাদ ম্যানিক ফেজে অর্থাৎ মানসিক রোগী যখন উদভ্রান্তের মতো আচরণ করেন।