স্মৃতি শক্তি কমছে !

বন্ধু বান্ধবের নাম ভুলে যাচ্ছেন, চেষ্টা করলে মনে পড়ছে। ঠিকানা, ফোন নম্বর মনে করতে হচ্ছে ভেবে ভেবে।

কোথায় কী রাখছেন মনে থাকছে না। গ্যাস বন্ধ করতে ভুলে যাচ্ছেন। কিছু বলবেন ভেবে ভুলে গেলেন বা বলেছেন যে মনে রইল না। চেনা রাস্তাও গুলিয়ে যাচ্ছে মাঝে মধ্যে। বাজারে কী কেনার কথা ছিল মনে নেই। বাড়ি ফেরার রাস্তা গুলিয়ে গেছে। এক-আধ বার সবার হয়। টেনশনে থাকলে বেশিও হয়। কিন্তু নিয়মিত হলে বুঝবেন স্মৃতিশক্তি কমছে। এর সঙ্গে আরও কয়েকটি সমস্যাও এসে যেতে পারে। যেমন —

ব্যবহারে পরিবর্তন। যেখানে হাসার কথা নয়, হেসে ফেললেন, ভুল লোককে বললেন ভুল কথা।

কখন কী করবেন ভেবে পাচ্ছেন না। বিচারবুদ্ধি কমতে শুরু করতে পারে।

একটা কাজেরই কোন ধাপের পর কোনটা হবে মনে নেই। যেমন, সিগারেট ধরানো। একটু আধটু ভুল হতে হতে পরে হয়তো দশ বারের চেষ্টায় ধরালেন।

হাঁটা=চলায় অসুবিধে হতে পারে।

শরীরের এক দিকে অসাড় হতে শুরু করে অনেক সময়।

কী করবেন

মানসিক চাপ, উদ্বেগ কমান। অবসাদ বা অস্থিরতার জন্য সমস্যা হচ্ছে মনে হলে সাইক্রিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন।

অপুষ্টি দূর করুন। ভিটামিন বি কমপ্লেক্স খান মাসখানেক।

মদ্যপান কমান।

ধূমপান ছাড়তে পারলে ভালো। না হলে কমান অন্তত।

পাইরাসিটাম, ভাইপোসেনটিন, পাইরিটিনল জাতীয় ওষুধ খেতে পারেন। তবে এদের কার্যকারিতা নিয়ে সন্দেহের অবকাশ আছে।

সব কিছু করেও অবস্থার উন্নতি না হলে নিউরোলজিস্ট দেখান।

রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা, ভিটামিনের পরিমাণ, ভারী ধাতুর বিষক্রিয়া আছে কি না দেখে রোগ নির্ণয় হয়। এ সব সমস্যা থাকলে ওষুধে ভাল কাজ হয়।

মৃগী, টিউমার, স্ট্রোক, পুরোনো এনকেফেলাইটিস, আঘাত, অ্যালজায়মার ডিজিজ ইত্যাদি কারণে স্মৃতিশক্তি কমলে তার হদিশ দেয় সি টি বা এম আর আই স্ক্যান।