বয়স ৪০ পেরিয়েছে কি পেরোয়নি, উঠতে বসতে, চলতে ফিরতে কোমরে টনটন। ওষুধ খাওয়ার জো নেই। গ্যাসট্রিক। বেল্ট পরলে একটু আরাম। এত তাড়াতাড়ি বুড়িয়ে গেলাম! নানা কারণে কোমরে ব্যথা হতে পারে --- শোওয়া বসা বা চলাফেরার ভুল অভ্যেস। নিয়মিত ভারী মাল তোলা বা কোমরে চাপ পড়ে এমন কাজ করা। বয়স বাড়লে হাড়ের স্বাভাবিক ক্ষয়ক্ষতি যাকে বলে স্পন্ডাইলোসিস। অস্টিওপোরোসিস অর্থাৎ হাড়ে ক্যালসিয়াম কমতে থাকা। এই ব্যথাও হয় বেশি বয়সে। মহিলাদের ৪০ – ৪৫ বছর বয়সের পরে, পুরুষ হলে ৬০-এর কাছাকাছি বয়সে। স্পন্ডিলাইটিস বা কোমরের হাড়ের প্রদাহ ভারী কিছু তুলতে গিয়ে বা কোমরে আঘাত লেগে মাংসপেশিতে চোট, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা ডিস্ক সরে যাওয়া, যাকে বলে ডিস্ক প্রোলাপস। কোমরের হাড়ে টি বি বা অন্য কোনও সংক্রমণ। কিছু হাড়ের অসুখ যেমন স্কোলিওসিস, কাইফোসিস, স্পন্ডাইলোলিসথেসিস অ্যাংকাইলোসিং স্পন্ডিলাইটিস আর্থ্রাইটিস ক্যান্সার বা টিউমার এ ছাড়া পেটের বিভিন্ন সমস্যার সঙ্গে কোমর ব্যথা থাকতে পারে। যেমন — পিরিয়ড এবং সাদাস্রাব জরায়ুর সমস্যা বিশেষ করে টিউমার কোষ্ঠকাঠিন্য, আমাশয় এবং বিভিন্ন ধরনের কোলাইটিস কিডনি, ইউরেটর, ব্লাডারের সমস্যা।