কত আদর যত্ন, হোটেলে খাওয়ানো। কিন্তু কাছে ঘেঁষলেই গন্ধে গা গুলিয়ে ওঠে। নতুন প্রেম। বলাও যায় না। মাউথ ওয়াশ প্রেজেন্ট করেবন কি না ভাবছেন? না কি ডেটিং করবেন মাউথ ফ্রেশনার দিয়ে। না, অত চিন্তার কিছু নেই। কয়েকটি টিপস দিচ্ছি, দেখুন কত সহজে সমস্যা মিটে যাবে। তবে হ্যাঁ, নতুন বন্ধু বা বান্ধবীকে ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহাল করতে হবে। পারবেন না? নিম্নলিখিত কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে --- দাঁতে পাথর জমে দাঁতে ক্যারিস হলে খাবার সেই গর্তে ঢুকে যায়। পরিষ্কার না করলে পচে দুর্গন্ধ হয়। মাড়ি দিয়ে রক্ত পড়লে ফুসফুসের মেয়াদি অসুখে বিশেষ করে লাং অ্যাবসেসে ডায়াবেটিস রোগের এক বিশেষ অবস্থায় মুখে গন্ধ হয়, তাকে বলে ডায়াবেটিক কিটোঅ্যাসিটোসিস পাকা টনসিল বা ক্রনিক ফ্যারিনজাইটিসে লাগাতার কোষ্ঠকাঠিন্য চললেও মুখে গন্ধ হতে পারে