ক্রেপ ব্যান্ডেজ বাঁধুন।

পা উঁচু করে রাখুন।

ব্যথার ওষুধ খান প্রয়োজনমতো।

এক্সরে করান।

না ভাঙলে

ক্রেপ ব্যান্ডেজ বাঁধা থাকবে ৫ – ৭ দিন।

৪-৫ দিন ব্যথা কমার ওষুধ খেতে হতে পারে।

পা যথাসম্ভব উঁচু করে রাখবেন। বেশি হাঁটাচলা করবেন না।

ব্যান্ডেজ খুলে আস্তে আস্তে গোড়ালি নাড়াতে হবে।

লিগামেন্ট জখম হলে অনেক সময় তা ভাঙার চেয়েও ভোগায় বেশি। ৬ সপ্তাহের মতো প্লাস্টার করে রাখতে হতে পারে।

অল্প ভাঙলে

ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখুন মাস খানেক। স্নানের সময় প্লাস্টিক বাঁধতে হবে পায়ে।

পা উঁচু করে রাখুন।

হাঁটুন ক্র্যাচ নিয়ে।

ব্যান্ডেজ খোলার পর গরম সেঁক এবং গোড়ালির ব্যায়াম করুন।

বাইরের কাজ শুরু করার আগে ঘরে অল্পস্বল্প হাঁটাহাটি করুন।

বেশি ভাঙলে

হাঁটুর নীচ থেকে পায়ের পাতা পর্যন্ত প্লাস্টার হবে।

শুয়ে থাকলে ভাল, না হলে ভাঙা পায়ে ভর না দিয়ে অল্পস্বল্প হাঁটতে পারেন।

৪ – ৬ সপ্তাহ পরে প্লাস্টার কেটে গরম-ঠান্ডা সেঁক এবং ব্যায়াম শুরু করুন।

শোওয়া-বসার সময় পা একটু উঁচুতে রাখুন।

কিছু ক্ষেত্রে প্লাস্টারের বদলে অপারেশন করে প্লেট-স্ক্রু দিয়ে হাড় জোড়া হয়।