বেশি ভাঙে বয়স্ক মহিলাদের। বাথরুমে পড়ে, এমনকী সামান্য হোঁচট খেয়েও। কারণ অস্টিওপোরোসিস বা হাড় নরম হয়ে যাওয়া। কমবয়সিদেরও চোট লেগে ভাঙতে পারে। চোট লাগার সঙ্গে সঙ্গে ব্যথার ইনজেকশন দিন। সম্ভব না হলে ট্যাবলেট খান। যদি দেখেন পা বাইরের দিকে ঘুরে গেছে, পায়ের পাতা কাত হয়ে পড়ে রয়েছে মাটিতে, পা তোলা যাচ্ছে না, ভয়ঙ্কর ব্যথা, খুব তাড়াতাড়ি এক্সরে করে ডাক্তার দেখান। রোগীকে স্থানান্তরিত করার আগে পায়ে টমাস স্প্লিন্ট পরিয়ে ব্যান্ডেজ করে দিন। পাওয়া না গেলে তিন জন মিলে ধরাধরি করে স্ট্রচারে তুলুন। এক জনের দু’ হাতের পাতায় কোমরের ভর থাকবে। এক জনের হাত মাথা এবং ঘাড়ের নীচে। আরেক জনের পায়ের দিকে। স্ট্রেচার স্টেনলেস স্টিলের হলে ভালো। কোমর সোজা থাকলে ব্যথা কম হবে। হাড় ভাঙেনি ৫ – ৭ দিন শুয়ে থাকুন। ব্যথার ওষুধ খান। হট ওয়াটার ব্যাগের সেঁক নিতে পারেন। মালিশ নয়। ব্যথা কমার পর কোমরের ব্যায়াম শুরু করুন। হাড় ভেঙেছে দু-ভাবে ভাঙতে পারে। ইন্ট্রা ক্যাপসুলার এবং এক্সট্রা ক্যাপসুলার। ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচার বাইরে থেকে দু-তিনটি স্ক্রু ঢুকিয়ে হাড় সেট করা হয়। একে বলে ফিক্সেশন। দু-তিন মাস শুয়ে থাকতে হয়। সঙ্গে ব্যায়াম। হাঁটু ভাঁজ করা, পায়ের আঙুল নাড়ানো, থাইয়ের মাংসপেশি শক্ত-ঢিলে করা। তিন মাস পর ক্র্যাচে হাঁটা। অপারেশনের পর আচমকা খুব ব্যথা শুরু হলে ফিমার হেডে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল কি না দেখা দরকার। ডাক্তার দেখান। আবার অপারেশন করতে হতে পারে। ২৫ – ৩০ শতাংশ ক্ষেত্রে এ ভাবে হাড় জোড়ে না। বিশেষ করে বয়স্কদের। সে ক্ষেত্রে ফিমার হেড বাদ দিয়ে স্টেনলেস স্টিলের বল বসিয়ে দেওয়া হয়। একে বলে প্রসথেসিস অপারেশন। প্রসথেসিস অপারেশনের ৭ – ১০ দিন পর থেকে ক্র্যাচ নিয়ে হাঁটা যায়। এক্সট্র্যা ক্যাপসুলার ফ্র্যাকচার পিন এবং প্লেট দিয়ে হাড় জোড়া হয়। ক্র্যাচে হাঁটা শুরু হয় খুব তাড়াতাড়ি। ৪ – ৬ সপ্তাহ পর ধীরে ধীরে স্বাভাবিক হাঁটা। ৭ – ১০ দিন পর সেলাই কাটা হয়। প্রথম দিন থেকেই থাইয়ের মাংসপেশি শক্ত-ঢিলে করা, দিন তিনেক পর থেকে হাঁটু ভাঁজ করা, হিপ জয়েন্ট অল্পস্বল্প করে নাড়ানো শুরু হয়। অপারেশনের সুবিধে না থাকলে ট্র্যাকশন দিয়ে শুয়ে থাকতে হয় মাস তিনেকের উপর। এতে কয়েকটি অসুবিধা হতে পারে। যেমন — হাড় জুড়তে পারে বেঁকে। পা খানিকটা ছোট হয়ে যেতে পারে। বয়স্কদের বেডসোর, নিউমোনিয়া বা অন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। হাঁটু শক্ত হয়ে যেতে পারে।