হাতে ভর দিয়ে পড়লে কণ্ঠায় চোট লাগে। ভেঙেও যায় অনেক সময়। কী করবেন হাত গলায় ঝুলিয়ে দিন। ব্যথার ওষুধ খান। এক্সরে করুন। না ভাঙলে হাত গলায় ঝুলিয়ে রাখুন ৩ – ৫ দিন। ব্যথার ওষুধ খান। ব্যথা কমে গেলে কাঁধের ব্যায়াম শুরু করুন। ভেঙে গেলে হাত ঝুলিয়ে রাখুন গলায়। কিছু ক্ষেত্রে এক হাতের বাহুমূল থেকে অন্য হাতের বাহুমূল পর্যন্ত পিঠ জুড়ে ব্যান্ডেজ করা হয়। দেখতে হয় ৪-এর মতো। এই ব্যান্ডেজ কিনতেও পাওয়া যায়। ব্যান্ডেজ থাকে ৩ – ৪ সপ্তাহ। স্নান বন্ধ ক’দিন। অন্য হাতে হালকা কাজকর্ম করা যায়। ব্যান্ডেজ খুলে কাঁধের ব্যায়াম শুরু করতে হয়। খুব কম ক্ষেত্রেই অপারেশন লাগে।