দৃষ্টিশক্তির ঘাটতি হতে পারে দু’ ভাবে, ধীরে ধীরে এবং আচমকা। দৃষ্টি ধীরে ধীরে কমছে প্রায় ৮০ ভাগ ক্ষেত্রে কারণ পাওয়ার বাড়া। ছানি। গ্লকোমা, রেটিনার সমস্যা, চোখের স্নায়ুর দুর্বলতা, চালশে বা প্রেসবায়োপিয়া। হঠাত এক চোখে বা দু’ চোখে দৃষ্টি কমে গেল — চোখে রক্ত চলাচলে বাধা চোখে রক্তপাত। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে হতে পারে। অল্পবয়সিদের ইলস ডিজিজ নামে চোখের এক রোগে এ রকম হয়। সঙ্গে টি বি থাকতে পারে। গ্লকোমা চোখের নার্ভের সমস্যা কুইনিন, ইথামবিউটাল, কিছু গর্ভনিরোধক বড়ি, বিষাক্ত মদ রেটিনাল ডিটাচমেন্ট, চোট লাগা। কী করব ? চোখের ডাক্তার দেখান। দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমলে দু-চারদিন অপেক্ষা করা যায়, হঠাৎ কমে গেলে একটা বেলাও দেরি নয়। তথ্য : ডাঃ জ্যোতির্ময় দত্ত