জ্বর কমানোর ওষুধ ছাড়া অন্য আর কোনও ওষুধ খাবেন না। উপসর্গ চাপা পড়ে বিপদ বাড়তে পারে। ঘন ঘন ডাক্তার বদলাবেন না। কারণ জ্বরের কারণ খুঁজে পেতে অনেক সময় বিস্তর মাথা ঘামাতে হয়। পরীক্ষা করতে হয় প্রচুর। সে সব না করে কারও পক্ষেই চিকিত্সা করা সম্ভব নয়। বাড়াবাড়ি হলে কী করব আচমকা বাড়াবাড়ি সচরাচর হয় না। ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে পারে। সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শমতো হাসপাতালে ভর্তি করুন। শিশু, বৃদ্ধ, অন্য কোনও ক্রনিক বা জটিল অসুখে আক্রান্ত মানুষের ক্ষেত্রে বিপদ একটু দ্রুত আসতে পারে। সতর্ক থাকবেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে সংক্রমণ সহজে আয়ত্তে আসে না। ব্যাপারটা মাথায় রাখা দরকার। তথ্য : ডাঃ সুকুমার মুখোপাধ্যায়