ডায়াবেটিস বাড়ছে। আমাদের দেশে বৃদ্ধির হার সব চেয়ে বেশি। আগামী বছর পৃথিবীতে সংখ্যাটা ডায়াবেটিস রোগীর ৩০ কোটিতে পৌঁছবে বলে আশঙ্কা। তার মধ্যে ভারতেই হবে ৫ কোটি ৭০ লক্ষ। ফলে জুটেছে নতুন শিরোপা — বিশ্বের ডায়াবেটিক রাজধানী। কেন হয় বেশি খেয়ে এবং শুয়ে বসে থেকে ওজন এবং ভুঁড়ি বাড়িয়ে ফেললে সম্ভাবনা বাড়ে। রক্তের সম্পর্ক যুক্ত ঘনিষ্ঠ আত্মীয়দের থাকলে পরবর্তী প্রজন্মে দেখা দেওয়ার প্রবল আশঙ্কা। ওজন বেড়ে গেলে সম্ভাবনা আরও বাড়ে। রক্তচাপ এবং কোলেস্টেরল বাড়লেও অনেক সময় রোগের সূত্রপাত হয়। মানসিক চাপের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। কিন্তু দেখা গেছে যাঁরা চাপের মধ্যে থাকেন তাঁদের অনেকেরই ডায়াবেটিস হয়। আবার মানসিক চাপ বাড়লে ডায়াবেটিস রোগীর রক্তে সুগারের মাত্রা সামান্য বেড়ে যেতে পারে। উপসর্গ জল তেষ্টার সঙ্গে বারবার প্রস্রাবের বেগ দুর্বলতা, মাথাঘোরা, ক্লান্তি খিদে বাড়লেও ওজন কমে যওয়া ঘা হলে বা কেটে গেলে চট করে না শুকোনো নানা ধরনের চামড়ার রোগ ঘুরে ফিরে আসা, যেমন চুলকানি, ফোঁড়া। জরায়ু মুখেও চুলকানি হয় অনেক সময়। হাত পা দুর্বল লাগা চশমার পাওয়ার দ্রুত বাড়তে থাকা সহবাসে অনীহা থাকতে পারে একাধিক উপসর্গ এক সঙ্গে থাকতে পারে। আবার কখনও কোনও উপসর্গ থাকে না। রুটিন রক্ত পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে সুগার বেড়েছে।