দিনে দু-তিন বার নুন গরম জলে গার্গেল করুন। গরম জলের ভাপ নিন। গলায় পাতলা কাপড় জড়িয়ে রাখুন। ঠান্ডা কিছু খাবেন না। ধোঁয়া, ধুলো, তামাক, ওষুধ বা খাবার থেকে হলে সেগুলি এড়িয়ে চলুন। শুকনো কাশিতে কোডিন জাতীয় কাফ সিরাপ খান। কাফ থাকলে খাবেন ব্রোমোহেস্কিন মেশানো কাফ সিরাপ। দু’ চামচ করে দিনে তিন বার। অম্বলের অসুখ থাকলে ওষুধপত্র খেয়ে তাকে আয়ত্তে রাখুন। কানে খোঁচাখুচি নয়। খোল পরিষ্কার করতে হলে ডাক্তারের কাছে যান। সাধারণ কাশি এতেই দু-চার দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা। না হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। বিশেষ করে — রাত্রিবেলা বেশি কাশি হলে সন্ধের পর থেকে খুস খুস করে কাশি হতে থাকলে অনেক দিন একটানা চললে কাশির সময় বা আওয়াজ বদলে গেলে রক্ত বা পাকা কফ পড়লে কাফ সিরাপ খেয়ে না কমলে কাশির সেঙ্গ ওজন ও খিদে কমছে এবং সঙ্গে ঘুস ঘুসে জ্বর আছে। তথ্য : ডাঃ বিশ্বনাথ চক্রবর্তী