ক্রমিক সংখ্যা ভিটামিন অনুখাদ্যের নাম অপুষ্টির লক্ষণ প্রতিরোধ এবং প্রতিকারের উপায় ১ । ভিটামিন এ রাতকানা ১ । ৬ মাস বয়স অবধি শিশু শুধুমাত্র মায়ের দুধ খাবে , আর কিছু নয় । ২ । মায়ের দুধ ২ বছর বয়স অবধি খাবে । ৩ । সাত মাস বয়স থেকে শক্ত খাবার খাওয়াতে হবে । ৪ । ভিটামিন - এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে । সবুজ পাতাওয়ালা শাকসবজি যেমন—পালং শাক , মেথি শাক , মুলো শাক ইত্যাদি । হলুদ রঙের সবজি যেমন—কুমড়ো , গাজর , পাকা পেঁপে , পাকা আম ইত্যাদি । ৫ । নয় মাস বয়সে হামের টিকার সঙ্গে ভিটামিন - এ তেলের প্রথম ডোজ খাওয়াতে হবে । তার পর ৬ মাস ছাড়া ছাড়া তিন বছর বয়স অবধি খাওয়াতে হবে । ভিটামিন - এ তেল বিনামূল্যে সব হাসপাতালে , স্বাস্থ্য উপকেন্দ্রে পাওয়া যায় । ৬৷ যদি গর্ভবতী মা যথেষ্ট পরিমাণ ভিটামিন - এ সমৃদ্ধ খাবার খান , তা হলে বাচ্চার ভিটামিন - এ অপুষ্টির সম্ভাবনা কম থাকে । ২ । আয়রন বা লোহা রক্তাল্পতার লক্ষণ—চোখের কনজাংটিভাইটিস , জিভ মুখ ফ্যাকাসে হবে । অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠবে । খিদে কমে যাবে । ১ । আয়রন বা লোহাসমৃদ্ধ খাবার খাওয়াতে হবে । সবুজ পাতাওয়ালা শাকসবজি । ফুলকপির পাতা , নটে শাক , পালং শাক , কালো কচুর শাক । ডাল , গুড় , ডিম , বাদাম , মাছ , খাদ্য উপযোগী যকৃত ইত্যাদি । লোহার কড়াইয়ে রান্না করলে খাবারে যথেষ্ট লোহা পাওয়া যায় । শিশুদের তিন বছর বয়স থেকে প্রতি দিন ১টি করে ফলিফার ট্যাবলেট ( শিশু ) খাওয়াতে হবে ১০০ দিন । এগুলি বিনামূল্যে সব হাসপাতালে , স্বাস্থ্য উপকেন্দ্রে পাওয়া যায় । যদি গর্ভবতী মায়েরা যথেষ্ট পরিমাণে আয়রনসমৃদ্ধ খাবার খান এবং ফলিফার ট্যাবলেট ( মা ) প্রতি দিন ১টি করে ১০০ দিন—তা হলে বাচ্চার আয়রন অপুষ্টির সম্ভাবনা কম থাকে । ফলিফার ( মা ) ট্যাবলেট বিনামূল্যে সব হাসপাতালে , স্বাস্থ্য উপকেন্দ্রে পাওয়া যায় । ৩ । ভিটামিন ডি রিকেট লক্ষণ—পা বেঁকে যাবে , চলার সময় হাঁটুতে হাঁটুতে ধাক্কা লাগবে । ভিটামিন - ডি - সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে , যেমন—দুধ , ডিম , ঘি , মাছের যকৃতের তেল ইত্যাদি । শরীরে সরাসরি রোদ লাগালে যথেষ্ট পরিমাণ উপকার হয় । ৪ । ভিটামিন সি মাড়িতে ঘা হবে এবং মাড়ি থেকে রক্তপাত হবে । ভিটামিন - সি - সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে । যেমন—আমলকী , ডাঁসা পেয়ারা , পাতিলেবু , কাঁচালঙ্কা , কমলালেবু , সবুজ এবং টাটকা শাকসবজি , অঙ্কুরিত গোটা ছোলা ও মুগ ইত্যাদি । ৫ । ভিটামিন বি কমপ্লেক্স জিভে , মুখে , মুখের কোণায় ঘা ইত্যাদি । ভিটামিন - বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে । যেমন—ফ্যানসহ ভাত , ডাল , রুটি , ডিম , দই , অঙ্কুরিত ছোলা , মুগ , খাদ্য উপযোগী পশুর যকৃত , ইস্টসমৃদ্ধ খাবার অর্থাৎ গেঁজানো খাবার । ৬ । আয়োডিন গলগণ্ড , জন্মাবধি বোবা এবং কালা জড়বুদ্ধি সম্পন্ন । কাজে অনীহা । অস্বাভাবিক বেঁটে ইত্যাদি । আয়োডাইজড লবণ খাওয়াতে হবে । সামুদ্রিক মাছেও যথেষ্ট পরিমাণে আয়োডিন আছে । সূত্র: http://www.wbpublibnet.gov.in