ফুসফুস, হৃদযন্ত্র ইত্যাদিতে রোগ সংক্রান্ত ওষুধ কিনতে কার্যত ফতুর হয়ে যান রোগীরা। কারণ এই সমস্ত ওষুধগুলি দামও বেশি। এছাড়া অনেক সময় দেখা গেছে, ওষুধের মানও ঠিক ঠাকে না। ওষুধের মান বজায় রাখতে, স্বল্প মূল্যে সাধারণ মানুষের কাছে কিছু অত্যাবশ্যক ওষুধ পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ১লা জুলাই থেকে কেন্দ্রীয় সরকার ‘জন ঔষধী’ লেবেলে ৫০৪টি অত্যাবশ্যক ‘জেনেরিক’ ওষুধ স্বল্প মূল্যে বাজারে ছাড়তে চলেছে। যে ওষুধগুলি বাজার থেকে কিনতে গেলে পকেট ফাঁকা হয়ে যায় রোগীদের। সরকার সেগুলি ‘জেনেরিক’ নামে স্বল্প মূল্যে সরবরাহ করবে। প্রাথমিক পর্যায়ে এই সুবিধা কেবলমাত্র দিল্লিতে পাওয়া যাবে। আস্তে আস্তে এই বছরের মধ্যেই প্রকল্পটি বাকি সব মেট্রো শহরে চালু হয়ে যাবে। কোন কোন অসুখের জন্য সরকার এই ওষুধগুলি সরবরাহ করবে? প্রথম পর্যায়ে সরকার হৃদযন্ত্র, ফুসফুস, পাকস্থলী, ইত্যাদি সংক্রান্ত রোগের চিকিৎসার জন্য অত্যাবশ্যক ওষুধগুলি চিহ্ণিত করা হয়েছে। সাধারণ ভাবে এই সমস্ত রোগের চিকিৎসায় যে ওষুধ দেওয়া হয় তার দাম আকাশছোঁয়া। ফলে ওষুধের দামের কারণে রোগ চিকিৎসাও সম্পূর্ণভাবে করানো সম্ভব হয় না। এর ফলে রোগটি বিস্তার ঘটাতে সক্ষম হয়। তখন চিকিৎসাও চলে যায় হাতের বাইরে। পরবর্তীকালে আরও বেশ কয়েকটি রোগের ক্ষেত্রেও ওষধু সরবরাহ করার পরিকল্পনা রয়েছে সরকারের। ওষুধ সরবরাহে প্রক্রিয়া কী? ওষুধগুলি সরকার পাইকারি দামে দেশের বিভিন্ন বেসরকারি ওষুধ কোম্পানির থেকে কিনে নেবে। পরবর্তীকালে ওষুধগুলি সরকারের নিজস্ব ব্র্যান্ড ‘জন ঔষধী’ লেবেলে বাজারে বিক্রি করবে। ‘জন ঔষধী’ লেবেলে ওষুধগুলির দাম যে কোনও ব্র্যন্ডেড ওষুধের থেকে কম হবে। এর ফলে ক্রেতারা কম দামে নির্ভরযোগ্য মানের ওষুধ কিনতে পারবেন। পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকার আরও বেশ কিছু ওষুধ বাজারে ছাড়বে। তবে শুধু ওষুধ নয় চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও এই লেবেলে বাজারে ছাড়বে সরকার। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া