এই মিশনকে কার্যকর করে তুলতে শক্তিশালী প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন

এর মধ্যে জনস্বাস্থ্য পরিচালনা পুনরাভিযোজন থাকবে।

চালু স্বাস্থ্য সম্পদ সংস্থাগুলিকে নতুন করে সাজানো হবে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে জনসংখ্যা গবেষণা কেন্দ্র (পিআরসি), আঞ্চলিক সম্পদ কেন্দ্র (আরআরসি) এবং রাজ্য স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সংস্থা (এসআইএইচএফডব্লু)

সম্পদ সংগঠন হিসাবে স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ

স্বাস্থ্য তথ্য পদ্ধতির উন্নয়ন

জাতীয়, রাজ্য, জেলা এবং উপ-জেলা – সব স্তরেই সহায়তা প্রয়োজন।

মিশনের দু’টি স্বতন্ত্র সহায়ক প্রক্রিয়ার প্রয়োজন — প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাপোর্ট সেন্টার এবং হেলথ ট্রাস্ট অফ ইন্ডিয়া।

প্রোগ্রাম ম্যানেজমেন্ট সার্পোট সেন্টার

পরিচালন ব্যবস্থাকে শক্তিশালী করতে মৌলিক কর্মসূচি পরিচালনা, আর্থিক ব্যবস্থা, পরিকাঠামো রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় রসদ ক্রয় ও সরবরাহ, নজরদারি ও তথ্য ব্যবস্থা (এমআইএস) ও অফুরান স্বাস্থ্য ভাণ্ডার ইত্যাদি।

মানবসম্পদ ব্যবস্থার উন্নয়নের জন্য — নিয়োগ (এমবিএ/সিএ/এমসিএদের নেওয়া), প্রশিক্ষণ এবং পাঠক্রম উন্নয়ন (চালু শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে পুনরুজ্জীবিত করে স্বেচ্ছাসেবী এবং বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বে), উৎসাহদান এবং কর্মক্ষমতা মূল্যায়ন

প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে — বিকেন্দ্রীকরণ এবং গোষ্ঠীর ক্ষমতায়ন, ই- ব্যাঙ্কিংয়ের মতো তথ্যপ্রযুক্তি-নির্ভর ব্যবস্থার প্রবর্তন, সামাজিক নিরীক্ষণ এবং তথ্যের অধিকার

হেলথ ট্রাস্ট অফ ইন্ডিয়া

এটি হবে জ্ঞানের প্রতিষ্ঠান, উদ্ভাবনের আধার — গবেষণা ও বর্গীকরণ, স্বাস্থ্য তথ্য ব্যবস্থা, পরিকল্পনা, পর্যবেক্ষণ এবং মূল্যায়ন ইত্যাদি।

জন দায়বদ্ধতা পদ্ধতির প্রতিষ্ঠার জন্য — বাইরে থেকে মূল্যায়ন, গোষ্ঠী ভিত্তিক প্রতিক্রিয়া ব্যবস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং পিআরআই-এর অংশগ্রহণ ইত্যাদি।

দরিদ্র শ্রেণির দিকে তাকিয়ে উদ্ভাবনী কাঠামো তৈরি।

স্বাস্থ্য সংক্রান্ত আইনগুলির পর্যালোচনা।

পরীক্ষা এবং গবেষণায় উৎসাহ দানের ভিত্তি।

জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠনগুলির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের এবং বিভিন্ন ক্ষেত্রের ভিতরের নেটওয়ার্ক তৈরি।

স্বাস্থ্য ক্ষেত্রে দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য চিন্তা-ভাবনা।