এই মিশন সমস্ত দেশ জুড়ে চলছে। বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে ১৮ রাজ্যে, তার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিসগড়, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, মণিপুর, মিজোরাম, মেঘালয়, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, ওড়িশা, রাজস্থান, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ। ভারত সরকার বেশি গুরুত্বের এই রাজ্যগুলির জন্য মূল উপাদান হিসাবে অর্থ দেবে। বাকি অন্য রাজ্যগুলিতে আশা, প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট এবং এসসি/পিএইচসি/সিএইচসি ক্ষেত্রে অর্থ সাহায্যের মাধ্যমে আপগ্রেড করা হবে। এনআরএইচএম বিস্তৃত ধারণাগত কাঠামো প্রদান করে। মিশনের স্টিয়ারিং গ্রুপের সঙ্গে আলোচনা করে রাজ্য তাদের অ্যাকশন প্ল্যান সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। বিভিন্ন রাজ্য এবং রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো এবং সূচকের ক্ষেত্রে যে ফারাক রয়েছে এনআরএইচএম তহবিল প্রদানের ক্ষেত্রে তা বিবেচনা করবে। জনস্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি (প্রতি বছর অন্তত ১০ শতাংশ) করা, ৭৩তম সংবিধান সংশোধন আইন মোতাবেক পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানের হাতে ক্ষমতা অর্পণ করা এবং অর্থ প্রদানের ক্ষেত্রে কাজকর্মের মাপকাঠি তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করবে। সংশ্লিষ্ট সংযোগ : http://vikaspedia.in/health/nrhm/national-health-mission/5-years-of-nrhm