ওষুধ থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার খরচ, ডায়েট, পুষ্টি ইত্যাদির জন্য গর্ভবতী মহিলার পরিবারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। প্রসবের পর মায়ের যত্নের জন্য খরচ চলতেই থাকে। এর অপর যদি সদ্যোজাত শিশু অসুস্থ হয়, তা হলে তার চিকিৎসার খরচ অনেক সময়েই অনেকের নাগালের বাইরে চলে যায়। সে কথা মাথায় রেখে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক সব রাজ্যে একযোগে গর্ভবতী মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং নগদবিহীন পরিষেবার জন্য বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক বা সিজার করে প্রসব, অসুস্থ সদ্যোজাতের (জন্মের ৩০ দিন পর্যন্ত) গ্রাম এবং শহরের সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা। এই লক্ষ্যেই ২০১১ সালের ১লা জুন ভারত সরকার জননী শিশু সুরক্ষা কার্যক্রম (জেএসএসকে) শুরু করে। গর্ভবতী মহিলা বিনামূল্যে নিম্নলিখিত সুবিধাগুলি পান : বিনামূল্যে নগদবিহীন প্রসব বিনামূল্যে সিজারিয়ান বিনামূল্যে ওষুধ এবং পথ্য বিনামূল্যে পরীক্ষাদি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকাকালীন বিনামূল্যে ডায়েট বিনামূল্যে রক্তের ব্যবস্থা চিকিৎসা প্রতিষ্ঠানের অন্যান্য খরচ থেকে অব্যাহতি বাড়ি থেকে স্বাস্থ্য প্রতিষ্ঠানে আসার জন্য বিনামূল্যে পরিবহণ অন্য কোথাও রেফার করা হলে সেখানে বিনামূল্যে পরিবহণ ৪৮ ঘণ্টা থাকার পর স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে আসা বিনামূল্যে অসুস্থ সদ্যোজাতের জন্য জন্মের পর ৩০ দিন পর্যন্ত নিম্নলিখিত সুবিধা পাওয়া যাবে। বর্তমানে এই সুবিধাগুলির আরও বিস্তৃতি ঘটানো হয়েছে: বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে ওষুধ এবং পথ্য বিনামূল্যে পরীক্ষাদি বিনামূল্যে রক্তের ব্যবস্থা চিকিৎসা প্রতিষ্ঠানের খরচ থেকে অব্যাহতি বাড়ি থেকে স্বাস্থ্য প্রতিষ্ঠানে আসার জন্য বিনামূল্যে পরিবহণ অন্য কোথাও রেফার করা হলে সেখানে বিনামূল্যে পরিবহণ স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে বাড়ি ফিরে আসা