আরকেএস/এইচএমএস-এর প্রস্তাবিত পরিকাঠামোটি নিম্নরূপ নিবন্ধীকৃত সোসাইটি হিসাবে আরকেএস/এইচএমএস প্রতিটি জেলা হাসপাতাল/ উপ জেলা হাসপাতাল/সিএইচসি/এফআরইউ/পিএইচসি-তে গঠন করা হবে। এর সদস্য হিসাবে থাকবেন : এমএলএ/এমপি স্বাস্থ্য আধিকারিক (আয়ুশ চিকিৎসক সহ) স্থানীয় জেলা আধিকারিকরা গোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিরা স্থানীয় সিএইচসি/এফআরইউ ইনচার্জ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি স্থানীয় সংস্থা বা পঞ্চায়েতি রাজ প্রতিনিধি অগ্রণী দাতা অংশীদার আরকেএস/এইচএমএস কোনও সরকারি এজেন্সি হিসাবে কাজ করবে না। এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে কাজ করবে। এই সংস্থা সমস্ত সরকারি সম্পদ ও পরিষেবা ব্যবহার করতে পারবে এবং ফি চার্জ করতে পারবে। সংস্থা স্বাধীন ভাবে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে ফি নির্ধারণ করবে। এর পাশাপাশি সংস্থাটি বিভিন্ন আর্থিক সংস্থার থেকে ঋণ, সরকারি অনুদান এবং অন্যান্য অনুদানকারী সংস্থার থেকে অনুদান সংগ্রহ করবে। আরকেএস/এইচকেএস-এর সংগ্রহ করা অর্থ রাজ্য তহবিলে জমা পড়বে না। এই অর্থ জমা হবে সংস্থার গঠিত নির্বাহী কমিটির খরচের জন্য তৈরি করা তহবিলে। বেসরকারি সংস্থাকে এমআরআই, সিটি স্ক্যান, প্যাথোলজি ইত্যাদি ক্ষেত্রে উন্নতমানের পরিষেবা প্রদানের জন্য হাসপাতাল চত্ত্বরে তাদের ইউনিট স্থাপন করতে দেওয়া হবে। আরকেএস/এইচএমএস নির্ধারিত নির্দিষ্ট মূল্যে তাদের এই পরিষেবাগুলি দিতে হবে। কার্যাবলী এবং কার্যক্রম লক্ষ্যে পৌঁছতে সংস্থা নিম্নলিখিত উদ্যোগগুলি নেবে : সিএইসি/পিএইচসি-তে রোগীকে যে সমস্যাগুলির মধ্যে পড়তে হয় তা চিহ্নিত করা হাসপাতালের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, আসবাবপত্র, অ্যাম্বুল্যান্স (কিনে, অনুদান হিসাবে, ভাড়ায় কিংবা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে) সংগ্রহ করা রাজ্য সরকারের গাইডলাইন মেনে এবং আলোচনা করে হাসপাতাল বাড়ির সম্প্রসারণ ঘটানো হাসপাতাল বাড়ি (বসতবাড়ি সহ), গাড়ি এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া রোগী ও তার শুশ্রূষাকারীর খাওয়া এবং থাকার সুবন্দোবস্ত করা সাফাই, লন্ড্রি, রোগ নির্ণয় এবং অ্যাম্বুলেন্স পরিষেবাকে আরও উন্নতমানের করার জন্য বেসরকারি সংস্থার (ব্যক্তিও হতে পারে) সঙ্গে অংশীদারির চুক্তি করা সোসাইটি অর্থিক অবস্থা উন্নতির জন্য প্রয়োজনে বাণিজিক উদ্দেশ্যে ফাঁকা জমি লিজ দেওয়া/উন্নয়ন করা হাসপাতাল রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের জন্য গোষ্ঠীর অংশগ্রহণে উৎসাহ দেওয়া হাসপাতালের দৈনন্দিন ব্যবস্থাপনায় পরিবেশ-বান্ধব উদ্যোগ গ্রহণ যেমন, হাসপাতাল বর্জ্যের বিজ্ঞানসম্মত সাফাই, সৌর আলোর ব্যবস্থা, সৌর শক্তির সাহায্যে হিমায়ন ব্যবস্থা, জল সংরক্ষণ এবং জলের পুনর্ব্যবহার ইত্যাদি। সূত্র : National Health Mission