অর্টিজম, সেলিব্রাল পালসি, মানসিক প্রতিবন্ধী এবং একাধিক প্রতিবন্ধকতায় আক্রান্ত ব্যক্তিকে আর্থিক ভাবে স্বর্নিভর করে তোলার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের ন্যায্যতা উপরিউক্ত ব্যক্তিদের প্রতিবন্ধকতা অন্য প্রতিবন্ধীদের তুলনায় কিছুটা স্বতন্ত্র হওয়ায় জীবিকা অর্জনের ক্ষেত্রেও তারা কার্যত প্রান্তিক হয়ে যায়। আশ্চর্যজনক ভাবে দেখা গেছে ওই ব্যক্তিদের কিছুটা সুযোগ দিলে, বিভিন্ন ক্ষেত্রে তারা পৃথিবীর সেরার সমান কাজ করে দেখায়। সে দিকে তাকিয়ে ওই সব ব্যক্তিদের বিভিন্ন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের ব্যবস্থা করে তাদের স্বর্নিভর হতে সহায়তা করা হয়। ক্রিয়াকলাপ আর্থিক কাজকর্মের জন্য ঋণ পেতে ইনসেনটিভ দেওয়া হবে। যোগ্যতা ১) যে ব্যক্তির অর্টিজম, সেলিব্রাল পালসি, মানসিক প্রতিবন্ধকতা এবং একাধিক প্রতিবন্ধকতায় আক্রান্ত ২) ১৮ বছরের ঊর্ধ্ব ৩) স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের থেকে আর্থিক কাজকর্মের জন্য ঋণ ৪) ঋণ, ইনসেনটিভ খেলাপি না হওয়া এক লক্ষ টাকা ঋণের অঙ্কের উপর বিপিএল তালিকাভুক্ত ব্যক্তির ক্ষেত্রে ৫ শতাংশ এবং অন্যান্য শ্রেণিভুক্তদের জন্য ৩ শতাংশ ইনসেনটিভ দেওয়া হয় প্রতি বছরে, পাঁচ বছর পর্যন্ত। লক্ষ্য প্রতি বছর ১০০০ ব্যক্তিকে ঋণ দেওয়া এই প্রকল্পের লক্ষ্য। বাস্তবায়ন বছরের যে কোনও সময় আগে এলে আগে পাবে ভিত্তিতে সাদা কাগজে আবেদন করা যায়। প্রতিটি আবেদনপত্র জাতীয় ট্রাস্টের পক্ষে পরীক্ষা করে দেখে এসএনএসি। যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এসএনএসি নেই সেখানে জাতীয় ট্রাস্টের অনুমোদিত কোনও এজেন্সি আবেদন জমা নেয় এবং পরীক্ষা করে দেখে। সুনির্দিষ্ট সুপারিশ সহ প্রতিটি আবেদন জাতীয় ট্রাস্টকে প্রতি মাসের প্রথম সপ্তাহে পাঠিয়ে দেওয়া হয় অনুমোদনের জন্য। অনুমোদিত হলে ইনসেনটিভের অর্থ সরাসরি আবেদনকারীর ঋণ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় সফল ঋণ-বছরের শেষে। আর্থিক কাজকর্ম সম্পর্কে অনুমোদিত আবেদনকারী এসএনএসি/জাতীয় ট্রাস্ট বা স্বীকৃত এজেন্সির কাছে সহায়তা বা পরামর্শ চাইতে পারে। পর্যবেক্ষণ প্রতিটি অনুমোদিত ক্ষেত্রে উপর পর্যবেক্ষণ চালাবে এসএনএসি/ স্বীকৃত এজেন্সি। প্রতি ঋণ- বছরের শেষে একটি বার্ষিক রিপোর্ট দেবে ওই সংস্থাটি যার উপর ভিত্তি করে বার্ষিক ইনসেনটিভ দেওয়া হবে। ঋণের সময়কাল শেষ হয়ে গেলেও পরবর্তী ৫ বছর পর্যবেক্ষণ চালাবে প্রকল্পের কার্যকারিতা লক্ষ রাখার জন্য। আবেদনপত্রের সঙ্গে যা দিতে হবে প্রতিবন্ধকতার শংসাপত্র। ঋণ পাওয়ার প্রমাণপত্র, ঋণ অ্যাকাউন্ট নম্বর, সুদের হার, পরিশোধের মোড, সময়কাল এবং ইএমআই। যে প্রকল্পের ভিত্তিতে ঋণ নেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ। অন্যান্য প্রাসঙ্গিক নথি বিস্তারিত জানতে ক্লিক করুন : http://www.thenationaltrust.co.in/nt/index.php?option=com_content&task=view&id=113&Itemid=170