বিংশ শতকে মানুষের আয়ুর অভূতপূর্ব বৃদ্ধি হয়েছে। ফলে বিশ্ব জুড়ে বয়স্ক মানুষের জনসংখ্যা ক্রমশ বাড়ছে। বৃহৎ জনসংখ্যার দেশ যেমন ভারতে ৬০ বছর বা তার বেশি বয়সি মানুষের সংখ্যা বেড়েছে। এ দেশে গত ৫০ বছরে ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের সংখ্যা প্রায় তিন গুণ হয়েছে এবং এই সংখ্যা আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ২০০১-এ বয়স্ক জনসংখ্যার হার ছিল মোট জনসংখ্যার ৭.৭ শতাংশ, ২০১৬ সালে এই হার হবে ৮.৯৪ শতাংশ। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, ৭ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার ভারতীয়র বয়স ষাটের উপরে ছিল। এর মধ্যে ৩ কোটি ৮২ লক্ষ ২০ হাজার পুরুষ এবং ৩ কোটি ৭৭ লক্ষ ১০ হাজার মহিলা। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে। অসংক্রামক রোগের ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে বয়স্কদের জন্য ব্যাপক ভাবে স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার প্রয়োজন হয়ে পড়েছে। প্রায়শই এই ধরনের অসংক্রামক রোগের থেকে নানা অক্ষমতা তৈরি হয় এবং তাদের দৈনন্দিন কাজকর্মে এর প্রভাব পড়ে। অধিকাংশ ক্ষেত্রেই বয়স্কদের দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে চিকিৎসা যথেষ্ট খরচসাপেক্ষ, বিশেষ করে ক্যানসার, সংযোগস্থলের প্রতিস্থাপন, হার্ট সার্জারি এবং নিউরোসার্জিক্যাল ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে। তাই অবসরের পর আয় কমছে এমন বৃদ্ধদের এবং পরিবারের উপর নির্ভরশীল বৃদ্ধাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। এনপিওপি অনুযায়ী, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রক বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় নিম্নলিখিত কর্মসূচি নিয়েছে : সমস্ত জেলা স্তরের হাসপাতালে বয়স্ক রোগীদের চিকিৎসার জন্য জেনেরিক ওয়ার্ড স্থাপন দীর্ঘস্থায়ী, অন্তিম দশা এবং ক্রমশ বাড়তে থাকা অপরিবর্তনীয় ক্ষয়, অঙ্গ ও কোষের কার্যকারিতা ক্রমশ নষ্ট হয়ে যাওয়া রোগের চিকিৎসা পরিষেবার সম্প্রসারণ ঘটানো। যাঁরা চিকিৎসার জন্য হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারেন না তাঁদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। এ জন্য সিএইচসি/পিএইচসি এবং মোবাইল ক্লিনিককে শক্তিশালী করা মেডিক্যাল কোর্সে এবং নার্সিং কোর্সের সিলেবাসে বয়স্কদের চিকিৎসা বিষয়টি ঢোকানো সরকারি হাসপাতালে বয়স্কদের জন্য বেডের সংরক্ষণ বয়স্কদের যত্নের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রশিক্ষণ ডিমেনশিয়া এবং অ্যালজাইমারের মতো বয়স্কদের দীর্ঘস্থায়ী রোগ নিয়ে গবেষণার জন্য গবেষণা কেন্দ্র স্থাপন বিস্তারিত জানতে ক্লিক করুন : http://mohfw.nic.in/showfile.php?lid=1403