১০০ বছর বয়সে নতুন অঙ্গ লাভ | হলই বা নকল | কিন্তু অস্ত্রোপচারের ধকল তো নিতে হয়েছে | তার পরেও বেশ ফিট কোড়িবেন সাক্সেনা | চিকিৎসকদের আশা‚ এক সপ্তাহের মধ্যেই হাঁটতে পারবেন এই শতায়ু বৃদ্ধা |

কোড়িবেনের বাড়ি গুজরাতের বদরপুরা গ্রামে | ৪১ জন সদস্যের যৌথ পরিবারের একজন সদস্য তিনি | ১০০ বছর পার করেও বাড়ির কাজে সমান সক্রিয় | বাড়িতেই চেয়ারে বসে বীজ থেকে তুলো বের করছিলেন তিনি | হঠাৎ চেয়ার ভেঙে নীচে পড়ে যান তিনি |

গ্রামের হাসপাতাল থেকে কোড়িবেনকে পাঠিয়ে দেওয়া হয় সিভিল হাসপাতালে | সেখানে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট অপারেশন করা হয় | অস্ত্রোপচারের পরে দ্রুত সুস্থ এবং স্বাভাবিক হচ্ছেন তিনি |

পরিবারের সদস্যরা জানিয়েছেন দু বছর আগে তাঁর স্পাইন সার্জারি হয় | চিকিৎসকদের আশঙ্কা ছিল‚ তিনি হয়তো হাঁটতে পারবেন না | সে আশঙ্কা ভুল প্রমাণিত করেছেন তিনি |

কিন্তু এই বয়সেও এত কঠোর মনোবলের রহস্য কী ? কোড়িবেন জানিয়েছেন‚ বাঁচার অদম্য ইচ্ছা এবং তাঁর খাদ্যাভ্যাস | তিনি রোজ খান খিচুড়ি | এছাড়া এক গ্লাস দুধ তাঁর চাই-ই-চাই | এই ডায়েটেই লুকিয়ে আছে দীর্ঘ জীবন এবং লড়াই করার শক্তি ?

সুত্রঃ banglalive.com