দেখতে বীভৎস | হাঁ করা বিশাল মুখে করাল দাঁতের সারি | মিশকালো রঙের এই রাক্ষুসে মাছের বাসও জলের অতল অন্ধকারে | মেলানোসেটাস প্রজাতির এই মাছের নাম 'ব্ল্যাক সি ডেভিল' | এই প্রথম ভিডিও টেপে ধরা পড়ল জীবন্ত এই মাছ | তবে তার আগেই 'ফাইন্ডিং নেমো' সিরিজ জনপ্রিয় করেছে তাকে |

সম্প্রতি আমেরিকার মধ্য ক্যালিফর্নিয়ার উপকূলে মন্টেরে ক্যানিয়নের ১৯০০ ফিট গভীরে ক্যামেরায় ধরা দিলেন তিনি | দূরনিয়ন্ত্রিত এক জলযানের ক্যামেরায় ওঠে এক স্ত্রী ব্ল্যাক সি ডেভিলের ছবি |

এই মাছ সম্বন্ধে বিশেষ একটা জানা যায় না | ধারালো দাঁত দিয়ে এরা শিকার ধরে | এবং একবারে অনেকটা খায় | তবে সবথেকে বিরল তথ্য হল এই প্রজাতির মাছেদের পুরুষরা পরজীবী হয় | তারা স্ত্রী মাছের দেহ আঁকড়ে থাকে | সেখানে স্ত্রী মাছের ধমনী থেকে খাদ্যরস চলে আসে পুরুষ মাছের দেহে | প্রজননের সময় পুরুষ-মাছের দেহ থেকে শুক্রাণু প্রবেশ করে স্ত্রী মাছের দেহে | এই 'অ্যাংলারফিশ'-এর ছবি ইতিমধ্যেই ভাইরাল ইন্টারনেটে |

সুত্রঃ banglalive.com