পদ্ধতি : বাঁ উরুর ওপর ডান পা এবং ডান উরুর ওপর বাঁ পা রেখে মেরুদণ্ড সোজা করে বসুন। দু’ হাত সোজা করে হাঁটুর ওপর রাখুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে। এটি হল পদ্মাসন। উপকারিতা : পায়ের পেশিতে ব্যথা ও দুর্বলতা, হাঁটুতে ও পায়ের সংযোগ স্থলে ব্যথা, অল্প হাঁটলে হাঁফ ধরা, সিঁড়িতে উঠতে কষ্ট হওয়া, মেরুদণ্ডের আড়ষ্টভাব, অনিদ্রায় ও স্মৃতিশক্তি হ্রাসে ফলদায়ক।